Chairman Speech

সভাপতি

বর্তমান উন্নত তথ্য প্রযুক্তির যুগে মানুষের জীবন আরও গতিময় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের যেন প্রতিনিয়ত আরও বেশী বেগবান করে তুলছে। আমাদের ছনখোলা উচ্চ বিদ্যালয় এ শুধু পুথিগত বিদ্যা অর্জনই নয় বরং ছাত্র-ছাত্রীদের সার্বিক গঠন দানই আমাদের একান্ত প্রচেষ্টা। আর তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কুতিক চর্চা, মানব সেবা এবং সাহিত্য চর্চার সুযোগ রয়েছে আমাদের এই স্কুলে। আইসিটি ডিজিটাল ল্যাব পাওয়ার মাধ্যমে আমাদের ছাত্র-ছাত্রীদের বর্তমান উন্নত তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আরো যুগোপযোগী হিসাবে গড়ে তোলা যাবে। বর্তমান বাস্তবতার জীবনে যোগাযোগ বিষয়টি সব ক্ষেত্রেই বিশেষ গুরুত্ব পায় এবং সঠিক সময়ে বিচার বিশ্লেষণের মধ্যেমে শিক্ষার আলোকে অভিজ্ঞতা ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত গৃহীত হয়। বিদ্যালয়ে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলা হয়। আমাদের সকলের সফল প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়টি আর্দশ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠুক এবং সমাজ ও দেশ গড়ার কাজে ছাত্র-ছাত্রী বিবেকবান ও সুনাগরিক হিসাবে গড়ে উঠুক এবং মানব সেবায় ব্রতী হোক এই পত্যাশা ও শুভ কামনায় শেষ করছি। সকলকে ধন্যবাদ।